এআই খাতে ঝুঁকছে আলিবাবা, প্রভাব পড়ছে দারাজে
চীনের প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ খুচরা ই-কমার্স খাতে বিনিয়োগ কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা-টু-ব্যবসা (বিটুবি) খাতে অধিক গুরুত্ব দেওয়ায় চাপে পড়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন বাজারে পরিচালিত দারাজ।
















