ঢাবিতে দুই হলের ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৪
চলার পথে পাশ দিয়ে মোটরসাইকেল যাওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই হলের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের এলাকায় এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন সাধারণ শিক্ষার্থীও জড়িয়ে পড়েন।








































