কক্সবাজার রিসোর্টে ভয়াবহ আগুন: তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া একই পরিবারের ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।








































