মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
রাজনীতি

হাসনাত আবদুল্লাহ

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ফিরিয়ে আনতে চান আইজিপি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ PM

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ|ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রথা পুনরায় চালু করতে চান বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে আইজিপির বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মুগদায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। আগামী ৩০ অক্টোবর এনসিপির বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আইজিপির কঠোর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইজিপি আলী হোসেন ফকির ডিবির হারুন ও বেনজীরের বংশধর, যার জন্য পুলিশ বাহিনীর সুনাম আবার ক্ষুণ্ণ হচ্ছে। এই আইজিপি মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে ধরে নেব আবারও ক্রসফায়ার, গুম ও খুনের দিকে হাঁটছে সরকার।’

আরও পড়ুন: তিন মাসে এডিপি বাস্তবায়ন ৪ শতাংশের নিচে

দেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। চাকরিপ্রত্যাশী তরুণ প্রজন্মও বর্তমান বিএনপি সরকারের ওপর আস্থা হারিয়েছে। তিনি বলেন, ‘যারা আস্থা রেখে ভোট দিয়েছিল, তারা এখন লাইভে এসে নিজের গালে নিজে জুতা পেটা করছে।’

হাসনাত আবদুল্লাহর দাবি, বিএনপিকে ভোট দিয়ে জনগণ এখন অনুতপ্ত। আগামী সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের সেই ভুল শুধরে নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন মোড়ে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী নির্বাচনে এসব চাঁদাবাজের বিষদাঁত ভেঙে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণের কাছে গুন্ডা নিয়ে, হুন্ডা নিয়ে ভোট চাইতে আসব না, আপনারাও পয়সা নিয়ে ভোট দিয়েন না। বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সেবা পাবেন। সিটি করপোরেশনের ইলেকশনে আগের ভুল করবেন না।’

আইজিপির বক্তব্যের প্রসঙ্গ টেনে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশের কাপড় জনগণের টাকায় কেনা। আপনারা বিএনপির পুলিশ না, সালাহউদ্দিনের পুলিশ না। তাই আগামী নির্বাচনে তাদের হয়ে কাজ করার দরকার নেই, জনগণের হয়ে কাজ করুন।’

আরও পড়ুন: অর্থবছরের প্রথম প্রান্তিকে সহায়তার দ্বিগুণের বেশি বিদেশি ঋণ পরিশোধ

এদিকে, একই দিন সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির। সেখানে তিনি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে।

আইজিপি বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, আমরা সেটাই করব।’

সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি।

ট্যাগ:হাসনাত আবদুল্লাহএনসিপিজামায়াত-এনসিপি জোটআইজিপিনতুন আইজিপিক্রসফায়ার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!