ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে তিন দিন

জিটি রিপোর্ট

প্রকাশ:

ইন্টারনেটের প্রতীকী ছবি
ইন্টারনেটের প্রতীকী ছবি|ছবি: সংগৃহীত

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ চলায় আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। 

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

আরও পড়ুন: রাউটার কেনার আগে যা জানা জরুরি

বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি বলেছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন: মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!