মোবাইলের স্টোরেজ হালকা হবে কী করলে

জিটি ডেস্ক

প্রকাশ:

মোবাইলের স্টোরেজ কমে গেলে সহজ সেটিংসের মাধ্যমে তা বাড়িয়ে নেওয়া যায়
মোবাইলের স্টোরেজ কমে গেলে সহজ সেটিংসের মাধ্যমে তা বাড়িয়ে নেওয়া যায়|ছবি: সংগৃহীত

সারা বিশ্বের ৩০০ কোটির বেশি গ্রাহক ২৪ ঘণ্টাই অগণিত ডকুমেন্ট, ভিডিও, ছবি ও মিম বিনিময়ে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। কিন্তু অনেক সময় সবকটি মিডিয়া ফাইল অটোমেটিক ফোনের গ্যালারিতে সংরক্ষিত (সেভ) হতে থাকে। ফলে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিওতে দ্রুত ফুরিয়ে যায় ফোনের স্টোরেজ। আবার ব্যক্তিগত ছবি গ্যালারিতে চলে যাওয়ায় প্রাইভেসি নষ্ট হয়। দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই অ্যাপে রয়েছে এমন কিছু সহজ সেটিংস, যার মাধ্যমে অটো মিডিয়া সেভ বন্ধ করার সুযোগ রয়েছে। অন্যদিকে ফোনের স্টোরেজ ও গ্যালারি ঠিকঠাক গুছিয়ে রাখা যাবে।

অ্যাপের ডিফল্ট সেটিংস অনুযায়ী, কোনো ছবি বা ভিডিও এলে তা স্বয়ংক্রিয় ডাউনলোড হয়ে ডিভাইসের গ্যালারি অংশে সংরক্ষিত হয়। বিশেষ করে কয়েকটি গ্রুপে যুক্ত থাকলে প্রয়োজন নেই এমন কনটেন্টের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

সমস্যাটি এড়িয়ে যেতে প্রথমেই অ্যাপটি খুলে ওপরের ডানদিকে থাকা তিনটি ডট অংশ ট্যাপ করে সেটিংসে যেতে হবে। এবার স্টোরেজ ও ডেটা অপশনে গিয়ে মিডিয়া অটো ডাউনলোড নামে আরেকটি বিভাগ পাওয়া যাবে। এতে ঠিক করে দেওয়া যাবে মোবাইল ডেটা, ওয়াই-ফাই বা রোমিং ব্যবহারের সময় কোন ধরনের মিডিয়া স্বয়ংক্রিয় ডাউনলোড হবে।

চাইলে ছবি, ভিডিও, অডিও আর ডকুমেন্টের জন্য অটো-ডাউনলোড একেবারে বন্ধ করা দেওয়া যাবে। শুধু তাই নয়; নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গ্রুপের মিডিয়া গ্যালারিতে না রাখতে চাইলে সেই চ্যাটে যেতে হবে। এরপর ওপরে থাকা কন্ট্যাক্ট বা গ্রুপের নামের অংশে ট্যাপ করে মিডিয়া ভিজিবিলিটি অপশনটি বন্ধ করতে হবে। এতে ওই চ্যাট থেকে আসা ছবি ও ভিডিও আর গ্যালারিতে সংরক্ষিত হবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!