মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রযুক্তি

এআইয়ের কারণে চাকরি হারালেন শতাধিক কর্মী

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:০৮ AM

ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের
ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের|ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে অ্যাপল। এর অংশ হিসেবে সিরি ও ভিশন প্রো দলের ২০০টির বেশি পদ কমানো হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের। বাকি পদগুলো সিরি এবং ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের।

অ্যাপলের বিভিন্ন ডিভাইসে এআই প্রযুক্তি যুক্ত করার কাজ করে ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দল। নতুন এআই উদ্যোগ ও নতুন ধরনের ডিভাইস তৈরিতে বেশি গুরুত্ব দিতে এই রদবদল করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩ অভিবাসনপ্রত্যাশী

অ্যাপলও কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই ব্যবসার কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। তবে সব পদ বিলুপ্ত করা হবে না। পরিবর্তনের অংশ হিসেবে নতুন পদও তৈরি করা হবে। একই সঙ্গে কিছু বর্তমান পদে এর প্রভাব পড়বে।

অ্যাপলের ভার্চুয়াল বাস্তবতা (ভিআর) হেডসেট ভিশন প্রো বাজারে আসার পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যেই এআই খাতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে এআই প্রযুক্তির প্রসারের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের খরচও বাড়ছে। বিশেষ করে মেমোরির ঘাটতি অ্যাপলের মতো প্রতিষ্ঠানের পণ্য তৈরির ব্যয় বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৮

এ কারণে চলতি বছর ম্যাক ও আইপ্যাডের দামও বাড়িয়েছে অ্যাপল। পাশাপাশি বড় ধরনের হার্ডওয়্যার পণ্য কিস্তিতে কেনার সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি।

সিরি নিয়েও বড় পরিবর্তনের পথে এগোচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটি এআইভিত্তিক আরও উন্নত সিরি তৈরিতে কাজ করছে। একই সময়ে নতুন ডিভাইস তৈরির পরিকল্পনাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফলে সাম্প্রতিক কর্মী ছাঁটাইকে শুধু ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এআই ও নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে অ্যাপলের ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিতও এতে পাওয়া যাচ্ছে।

ট্যাগ:কর্মী ছাঁটাইএআই প্রযুক্তিএআইএক্সএআইকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারচাকরি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!