হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার বা এক শিক্ষাবর্ষ গবেষণার সুযোগ দিচ্ছে কুয়েত প্রোগ্রাম ভিজিটিং স্কলার ফেলোশিপ। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এ ফেলোশিপে কুয়েতের জ্যেষ্ঠ নীতিমুখী গবেষক ও শিক্ষকেরা আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোরা মাসে ১০ হাজার ডলার ভাতা পাবেন। পাশাপাশি ভ্রমণ সহায়তা এবং হার্ভার্ডের গ্রন্থাগারসহ বিভিন্ন গবেষণা সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।
হার্ভার্ড কেনেডি স্কুলের মধ্যপ্রাচ্য উদ্যোগের অধীনে কুয়েত কর্মসূচি এ ফেলোশিপ পরিচালনা করছে। ফেলোশিপের আওতায় কুয়েত ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জননীতি নিয়ে গবেষণা করার সুযোগ রয়েছে। গবেষকেরা হার্ভার্ডের শিক্ষার্থীদের নিয়ে একটি স্টাডি গ্রুপ পরিচালনা করতে পারবেন। অথবা নিজেদের বিশেষায়িত ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত স্বাধীন গবেষণা প্রকল্প পরিচালনা করতে পারবেন।
সুযোগ-সুবিধা—
*মাসে ১০ হাজার ডলার ভাতা;
*ভ্রমণ সহায়তা;
*হার্ভার্ডের গ্রন্থাগার ও অন্যান্য গবেষণা উপকরণ ব্যবহারের সুযোগ;
*হার্ভার্ডের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে গবেষণার সুযোগ;
*এক সেমিস্টার অথবা এক শিক্ষাবর্ষ হার্ভার্ডে থেকে গবেষণার সুযোগ;
আরও পড়ুন: কেমব্রিজে এআই ও জীব-নিরাপত্তা নিয়ে নতুনদের গবেষণার সুযোগ, পাবেন যেসব সুবিধা
*গবেষণার ফলাফল বই, সম্পাদিত গ্রন্থ, গবেষণাপত্র বা উন্মুক্ত গবেষণা সাময়িকীতে প্রকাশের সুযোগ;
আবেদনের যোগ্যতা—
*কুয়েতভিত্তিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত থাকতে হবে;
*জ্যেষ্ঠ নীতিমুখী গবেষক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে;
*কুয়েত ও উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ জননীতি নিয়ে গবেষণার প্রস্তাব থাকতে হবে;
*স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, পানি ও খাদ্যনিরাপত্তা, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে গবেষণার প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হবে;
কী ধরনের গবেষণা করা যাবে
আবেদনকারীরা দুটি ধরনের কার্যক্রমের যেকোনো একটি বেছে নিতে পারবেন।
স্টাডি গ্রুপ পরিচালনা: হার্ভার্ডের শিক্ষার্থীদের নিয়ে চার থেকে সাতটি অধিবেশনের একটি উন্নত একাডেমিক সেমিনার পরিচালনা করা যাবে। বিষয়টি আবেদনকারী নিজের আগ্রহ অনুযায়ী নির্ধারণ করতে পারবেন। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে।
গবেষণা প্রকল্প: নিজেদের বিশেষায়িত ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত স্বাধীন গবেষণা প্রকল্প পরিচালনা করা যাবে। সম্ভব হলে হার্ভার্ডের কোনো শিক্ষকের সঙ্গে যৌথভাবে কাজ করা যাবে। গবেষণার ফলাফল বই, সম্পাদিত গ্রন্থ, গবেষণাপত্র বা সমকক্ষ-পর্যালোচিত উন্মুক্ত সাময়িকীতে প্রকাশের লক্ষ্য থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র—
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত বা সিভি;
*৩ থেকে ৫ পৃষ্ঠার স্টাডি গ্রুপ অথবা গবেষণা প্রকল্পের প্রস্তাব;
*তিনজন সুপারিশকারীর যোগাযোগের তথ্য;
*৫০ পৃষ্ঠার কম দৈর্ঘ্যের ইংরেজি ভাষার লেখার নমুনা;
*লেখার নমুনায় সর্বোচ্চ ৩০০ শব্দের সারসংক্ষেপ থাকতে হবে;
*লেখার নমুনা প্রকাশিত অথবা অপ্রকাশিত হতে পারে;
আরও পড়ুন: শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ দিচ্ছে আইএমএফ, আবেদন যেভাবে
*নীতিপত্র, গবেষণাপত্র, বইয়ের অধ্যায়, অভিসন্দর্ভের অধ্যায় বা শ্বেতপত্র লেখার নমুনা হিসেবে দেওয়া যাবে;
*লেখার নমুনাটি সৃষ্টিশীল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ছাড়া তৈরি হতে হবে;
স্টাডি গ্রুপের প্রস্তাবে যা থাকতে হবে
*আলোচ্য বিষয়ের শিরোনাম ও বিবরণ;
*বিষয়টির পটভূমি ও প্রেক্ষাপট;
*হার্ভার্ড কেনেডি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিষয়টির প্রাসঙ্গিকতা;
*প্রতিটি অধিবেশনের উপবিষয় ও মোট অধিবেশনের সংখ্যা;
*প্রতিটি অধিবেশনের সম্ভাব্য পাঠ্য উপকরণের উদাহরণ;
গবেষণা প্রকল্পের প্রস্তাবে যা থাকতে হবে
*গবেষণার মূল প্রশ্ন, চ্যালেঞ্জ বা ঘাটতির বিবরণ;
*গবেষণা শেষ ও প্রকাশের সম্ভাব্য সময়সূচি;
*যেসব হার্ভার্ড শিক্ষকের সঙ্গে কাজ করতে চান, তাদের নাম ও গবেষণার সঙ্গে তাদের কাজের সম্পর্ক;
*অন্য কোনো অর্থায়নের উৎসের জন্য আবেদন করা হয়েছে কি না বা ভবিষ্যতে করা হতে পারে কি না, তার তথ্য;
আবেদনপ্রক্রিয়া
আবেদন অনলাইনে করা যাবে। আগ্রহী আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, গবেষণা বা স্টাডি গ্রুপের প্রস্তাব, সুপারিশকারীদের তথ্য এবং লেখার নমুনাসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৬

