বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতার চাহিদাও বাড়ছে। এ বিষয়টি সামনে রেখে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব দ্য পিপলস-এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে বিনামূল্যের অনলাইন কোর্স। সাইবার নিরাপত্তায় আইবিএম স্কিলসবিল্ড সনদ নামের এ কোর্সে ঘরে বসেই শেখার পাশাপাশি সনদ অর্জনের সুযোগ রয়েছে। এটি শুধু একটি পেশাগত সনদ নয়। এ কর্মসূচিতে অর্জিত শিক্ষাঋণ ভবিষ্যতে স্নাতক ডিগ্রির জন্যও কাজে লাগানো যাবে।
কোর্সটি সম্পূর্ণ অনলাইনে করা যাবে। শিক্ষার্থীরা নিজেদের সুবিধাজনক সময়ে শেখার সুযোগ পাবেন। মোট চারটি কোর্স নিয়ে সাজানো এ কর্মসূচি মাত্র দুই মাসের মধ্যেই শেষ করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে।
কোর্সে যেসব দক্ষতা শেখানো হবে—
*কোনো প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তার সার্বিক অবস্থা মূল্যায়ন করা;
*নিরাপত্তার ত্রুটিগুলো সমাধানের জন্য প্রভাব বিশ্লেষণ করা;
আরও পড়ুন: পোস্ট ডক্টরাল ফেলোশিপ দেবে ইউজিসি, আবেদন ৩১ অক্টোবরের মধ্যেই
*বিভিন্ন ব্যবস্থা ও নিরাপত্তা যন্ত্র যুক্ত করে একটি নিরাপদ নেটওয়ার্ক তৈরি করা;
*ক্লাউড ব্যবস্থা, তথ্য, বিভিন্ন অ্যাপ্লিকেশন ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা।
কর্মসূচিটির চারটি কোর্স হলো—
*সাইবার নিরাপত্তার মৌলিক বিষয়;
*প্রযুক্তি ব্যবস্থাপনা;
*সাইবার নিরাপত্তা বিশ্লেষণ;
*হুমকি ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলা।
কোর্সটির বিশেষ সুবিধা—
*কোর্সটি শতভাগ অনলাইনে করা যাবে;
*নিজের সুবিধাজনক সময়ে শেখার সুযোগ রয়েছে;
*মোট চারটি কোর্স সম্পন্ন করতে হবে;
*মাত্র দুই মাসের মধ্যে কোর্সটি শেষ করা সম্ভব;
আরও পড়ুন: এসএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
*কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে;
*আইবিএমের বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি ও পরিচালিত কোর্সে শেখার সুযোগ রয়েছে;
*সাইবার নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জন করা যাবে;
*কর্মসূচিতে অর্জিত শিক্ষাঋণ ভবিষ্যতে স্নাতক ডিগ্রির জন্য কাজে লাগানো যাবে।
আবেদনের যোগ্যতা
*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*বয়স বা পূর্ব অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই;
*ইন্টারনেট সংযোগ ও মোবাইল বা কম্পিউটার থাকতে হবে;
আবেদন করতে এবং কোর্স বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

