এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, আবেদন ২৭ আগস্টের মধ্যেই

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন|ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ২০২৫ সালে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের দেবে এই বৃত্তি। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ব্যাংকটি। বৃত্তির মেয়াদ আগামী দুই বছর। অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা—

*সিটি করপোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ থাকতে হবে এবং সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতষ্ঠান থেকে ৪.৮০ থাকতে হবে;

*সিটি করপোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের বাণিজ্য বা মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৮০ এবং সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতষ্ঠান থেকে ৪.৫০ থাকতে হবে;

New Project - 2026-08-25T051700.859.jpgঅন্যান্য শর্ত—

*সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, তারা এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না;

*আবেদনকারীর পিতা/মাতা/অভিভাবকের বছরে আয় ২,০০,০০০ (দুই লাখ) টাকার কম হতে হবে;

*গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ নির্ধারিত থাকবে;

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক, মাসে ২৫০০ টাকা করে দেবে ২ বছর, আবেদন যেভাবে

আবেদনকালে যেসব কাগজপত্র লাগবে—

*আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

*আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

*এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি;

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা শাহজালাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: শাহ্জালাল ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!