এসএসসি উত্তীর্ণদের মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত, আবেদন যেভাবে

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৬ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
২০২৬ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক|ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক। ২০২৬ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের যারা কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদের এ বৃত্তি দেবে সংস্থাটি। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরা পারবেন এ বৃত্তিতে আবেদন করতে। প্রার্থীরা ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হলেই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

বৃত্তির পরিমাণ—

*এককালীন ৮,০০০ টাকা;

*মাসিক ৫,০০০ টাকা হারে নিয়মিত বৃত্তি প্রদান করবে;

আরও পড়ুন: দুর্ঘটনায় আহত ষষ্ঠ থেকে দ্বাদশে পড়ুয়াদের অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ড—

*এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে হবে;

*অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সদস্য হতে হবে;

*সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে;

*ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে;

*ব্র্যাক গ্র্যাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী) শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য;

আরও পড়ুন: এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, আবেদন যেভাবে

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে; 

*পরিবারের মাসিক আয় ২০,০০০ টাকার কম হতে হবে;

*ভর্তির রসিদ প্রদান করতে হবে। ভর্তি রসিদ ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: এসএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-10-08T003756.616.jpgNew Project - 2026-10-08T003831.103.jpg

সূত্র: ব্র্যাকের অফিশিয়াল ফেসবুক পেজ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!