ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি, ড্রোন ও ডগ ইউনিট মোতায়েন

জ

জেলা প্রতিনিধি

প্রকাশ:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা|ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ। এ সময় তিনি নির্বাচনী এলাকায় বিজিবির নিরাপত্তা প্রস্তুতি, নজরদারি কার্যক্রম ও দায়িত্ব পালনের বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন: সংবিধান সংশোধনে বিরোধীদের কমিটির বৈঠকে আসতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রোববার (২৫ অক্টোবর) থেকেই নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে। ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। ঠাকুরগাঁও-১ আসনের মোট তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তির নজরদারি ও কে-৯ ডগ ইউনিট নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ ইউনিট নিয়োজিত রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বাহিনীটি।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

ভোটারদের নিরাপত্তা ও 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিতের লক্ষ্য সেক্টর কমান্ডার জানান, ভোটাররা যেন শঙ্কামুক্ত ও নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেটিই তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যাতে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) পান এবং নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সীমান্তে বাড়তি সতর্কতা নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড বা চোরাচালান প্রতিরোধে সীমান্ত নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং নাশকতামূলক তৎপরতা রুখতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থী নিপীড়ন রোধে কওমি মাদ্রাসায় হটলাইন চালুর নির্দেশ হেফাজতের

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!