মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আরও

বাংলা একাডেমিতে গবেষণা বৃত্তির সুযোগ, মাসে মিলবে ৩০ হাজার টাকা

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ PM

বাংলা একাডেমি লোগো
বাংলা একাডেমি লোগো|ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির এক বছর মেয়াদি গবেষণা বৃত্তির দ্বিতীয় পর্যায়ের জন্য গবেষণা-প্রস্তাব আহ্বান করা হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গবেষণা সম্পাদনের জন্য ১০ জন গবেষককে এ বৃত্তি দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক গবেষক মাসে ৩০ হাজার টাকা করে এক বছরে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা পাবেন। এ বৃত্তির জন্য আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

সুযোগ-সুবিধা

*এক বছর মেয়াদি গবেষণার জন্য ১০ জন গবেষককে বৃত্তি দেওয়া হবে;

*প্রত্যেক গবেষক মাসে ৩০ হাজার টাকা করে পাবেন;

*এক বছরে প্রত্যেকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি পাবেন;

*প্রত্যেক গবেষকের জন্য একজন গবেষণা-তত্ত্বাবধায়ক থাকবেন;

*গবেষণাকালে স্বীকৃত জার্নালে একটি গবেষণা-প্রবন্ধ প্রকাশের সুযোগ থাকবে;

*আবেদনকারীর যোগ্যতা, বয়স, জেন্ডার ও গবেষণার বিষয় উন্মুক্ত রাখা হয়েছে;

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

*আবেদনকারীর যোগ্যতা, বয়স, জেন্ডার ও গবেষণার বিষয়ে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি;

আরও পড়ুন:গবেষকদের কাছে গবেষণা প্রস্তাব আহ্বান বিসিটিআইয়ের, জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত

*আগে প্রকাশিত প্রবন্ধ ও গবেষণা রয়েছে, এমন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন;

*গবেষণা বাংলা ভাষায় সম্পন্ন করতে হবে;

*চূড়ান্তভাবে নির্বাচিত গবেষণা-প্রস্তাবকদের কর্মশালায় অংশগ্রহণ করতে হবে;

*বাংলা একাডেমির এক বছর মেয়াদি গবেষণা বৃত্তির আওতায় ইতোমধ্যে গবেষণায় যুক্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই;

*বাংলা একাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর সফলভাবে গবেষণা সম্পন্ন করতে পারেননি, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না;

*সব ধরনের সম্মানি থেকে বিধি অনুযায়ী আয়কর কেটে রাখা হবে;

প্রয়োজনীয় কাগজপত্র

*বাংলা একাডেমির নির্ধারিত ছকে পূরণ করা আবেদনপত্র;

*১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ শব্দের গবেষণা-প্রস্তাব;

*আগে প্রকাশিত প্রবন্ধ ও গবেষণার মূল কপি অথবা সত্যায়িত কপি, যেখানে প্রকাশনার নাম ও তারিখ উল্লেখ থাকবে;

আরও পড়ুন: রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড পেলেন ৩৫ মা

*আবেদনকারীর নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল ঠিকানা;

আবেদনপ্রক্রিয়া

বাংলা একাডেমির ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ছক অনুযায়ী গবেষণা-প্রস্তাব তৈরি করতে হবে। এতে গবেষণার শিরোনাম, ভূমিকা, সমস্যার বিবরণ, উদ্দেশ্য, গবেষণা প্রশ্ন বা অনুমিত সিদ্ধান্ত, ধারণাগত কাঠামো, সাহিত্য পর্যালোচনা, গবেষণার যৌক্তিকতা, ক্ষেত্র, পদ্ধতি, প্রত্যাশিত ফলাফল, সম্ভাব্য অধ্যায় কাঠামো, মৌলিকত্বের ব্যাখ্যা ও গ্রন্থপঞ্জি অন্তর্ভুক্ত করতে হবে।

গবেষণা-পদ্ধতির অংশে গবেষণার ধরন, নমুনা, নমুনায়ন পদ্ধতি, তথ্য সংগ্রহের উৎস ও উপকরণ এবং তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। গবেষণার শিরোনাম স্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে।

আবেদনপত্রসহ গবেষণা-প্রস্তাব ইমেইল, ডাক, কুরিয়ার অথবা সরাসরি জমা দেওয়া যাবে। আবেদন পাঠাতে হবে উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০ ঠিকানায়। ইমেইলে আবেদন পাঠানোর ঠিকানা baresearchgrant@gmail.com।

আবেদন করতে এবং নির্ধারিত আবেদন ফরমসহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

864891521_1114910144617979_26268539929890672_n.jpg

ট্যাগ:বাংলা একাডেমিগবেষণা বৃত্তিগবেষণায় অনুদানগবেষণা প্রস্তাবগবেষকউচ্চশিক্ষা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!