পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও লাইব্রেরি সহকারী নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও লাইব্রেরি সহকারী নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী|ছবি: জিটি সম্পাদিত

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে 'অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও লাইব্রেরি সহকারী' পদে ৯ কর্মী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ১৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী;

১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*স্প্রেড সিট, প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনে নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

২. পদের নাম: লাইব্রেরি সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*স্প্রেড সিট, প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১৭ নভেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!