অভিজ্ঞতা ছাড়াই ঢাকাসহ ৪ জেলায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ , আবেদন ৪ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ|ছবি: জিটি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কস্ট অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে ১০ কর্মী নিয়োগে ৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

বিভাগের নাম: কস্ট অ্যাকাউন্টস;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার;

পদসংখ্যা: ১০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৫,০০০ টাকা;

আরও পড়ুন: সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি আগোরা লিমিটেডে, আবেদন ১৮ নভেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২২-৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা, হবিগঞ্জ, রাজশাহী, রংপুর;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/এআইএইচে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ১৫০ অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!