নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ৪ পদে ২২ কর্মী নিয়োগে ১৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে—চলবে ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী;
১. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
৪. পদের নাম: বেয়ারার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
আরও পড়ুন: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ দেবে ৩৯ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (২৬ নভেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

