জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। প্রতিষ্ঠানটির অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’–এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৫ পদে ৮৫ কর্মী নিয়োগে ২৭ আগস্ট প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট);
১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ৫০টি;
বেতন: সাকল্যে ১৯,৮২৫ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: এডিটর/কোডার;
পদসংখ্যা: ২০টি;
বেতন: সাকল্যে ১৯,৮২৫ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ডাটা এডিটিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
৩. পদের নাম: ডাটা অ্যানালিস্ট;
পদসংখ্যা: ৫টি;
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;
আবেদনের যোগ্যতা—
*প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে;
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ডাটা অ্যানালাইসিস কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: বাংলাদেশ স্কাউটস ২৩ পদে নিয়োগ দেবে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
৪. পদের নাম: রিভিউয়ার;
পদসংখ্যা: ৫টি;
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;
আবেদনের যোগ্যতা—
*প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে;
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
৫. পদের নাম: প্রতিবেদন সম্পাদক;
পদসংখ্যা: ৫টি;
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;
আবেদনের যোগ্যতা—
*প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে;
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
উপ–প্রকল্প পরিচালক, নিপোর্ট প্রাধান কার্যালয়, ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা-১২০৫;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ (অফিস চলাকালীন);
সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময়: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: নিপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট