নারায়ণগঞ্জ কর অঞ্চলে ৪৫ পদে চাকরি, ১৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বাসিন্দারা

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

৬ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৫ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ
৬ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৫ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৫ কর্মী নিয়োগে ২৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ;

১. পদের নাম: প্রধান সহকারী;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ৩৯৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

২. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনে নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১১টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ দেবে ৩৯ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

৫. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে;

*ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বিকেএসপি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ১০ ক্যাটাগরিতে, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সকল ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!