ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

অক্সিলিয়ারি নার্স নিয়োগ দেবে
অক্সিলিয়ারি নার্স নিয়োগ দেবে|ছবি: সংগৃহীত

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষায়িত এ হাসপাতালটি ‌‘অক্সিলিয়ারি নার্স’ পদে কর্মী নিয়োগে ২৫ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল;

পদের নাম: অক্সিলিয়ারি নার্স;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা;

আরও পড়ুুন: সাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, উৎসব বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, মহিলা কর্মীদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনা মূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, কল্যাণ তহবিলসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: হাসপাতালে; 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে ডাক্তার-নার্স-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*জুনিয়র মিডওয়াইফারিতে ডিপ্লোমাসহ এসএসসি পাস হতে হবে; 

*বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নিবন্ধিত হতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে করপোরেট সেলস বিভাগে, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!