জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীন প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি (আইএএমপিএলসি)। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ২০তম গ্রেডে ৭ পদে ২২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর সকাল থেকে শুরু হয়েছে—চলবে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি;
১. পদের নাম: সিনিয়র অফিসার;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: গ্রেড-৯;
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: গ্রেড-৯;
আরও পড়ুন: বিসিআইসিতে নতুন বেতন স্কেলে ২৭৪ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: গ্রেড-৯;
৪. পদের নাম: অফিসার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: গ্রেড-১০;
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট (ডাটা এন্ট্রি অপারেটর);
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: গ্রেড-১৬;
আরও পড়ুন: পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশিয়ার);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১৬;
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আরও পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে চাকরি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট

