গাজীপুর কর অঞ্চলে ৩৪ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন গাজীপুর-টাঙ্গাইল জেলার প্রার্থীরা

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

৬ পদে ৩৪ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর
৬ পদে ৩৪ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর|ছবি: জিটি সম্পাদিত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল গাজীপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর অঞ্চলের অধীন ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৩৪ কর্মী নিয়োগে ২৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদন করতে পারবেন গাজীপুর ও টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর;

১. পদের নাম: প্রধান সহকারী;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: ৩৯৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

২. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনে নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

৫. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ১৮–৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: গাজীপুর কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!