এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে দরকারি কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এরিস্টোফার্মা নিয়োগ দেবে মেডিকেল ইনফরমেশন অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ২৮ ও ২৯ অক্টোবর
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভস, বিদেশে ভ্রমণের সুযোগ, লভ্যাংশ বোনাস, গ্রুপ ইনস্যুরেন্স, উৎসব বোনাস, টিএ/ডিএ বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*মাস্টার্স/বি ফার্ম/গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে;
*বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া আর্মি মেডিকেল কলেজ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
মৌখিক পরীক্ষার স্থান—
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: প্রথম আলো, ২৩ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ১২

