বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে ১৬তম গ্রেডে, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সার্টিফিকেট সহকারী ও হিসাব সহকারী নিয়োগ দেবে
সার্টিফিকেট সহকারী ও হিসাব সহকারী নিয়োগ দেবে|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে 'সার্টিফিকেট সহকারী ও হিসাব সহকারী' পদে ২ কর্মী নিয়োগে ১৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া;

১. পদের নাম: সার্টিফিকেট সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনে নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

২. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ দেবে ৩৯ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

কর্মক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!