৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত, সুপারিশ পেলেন ১৭০২ প্রার্থী

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ মাস পর গেজেট প্রকাশ করল ৪৫তম বিসিএসের
জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ মাস পর গেজেট প্রকাশ করল ৪৫তম বিসিএসের|ছবি: জিটি সম্পাদিত

গেজেট প্রকাশিত হয়েছে ৪৫তম বিসিএসের। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে এই গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ১ হাজার ৭০২ প্রার্থীর নামে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রায় চার বছর পর এই বিসিএসের নিয়োগের প্রক্রিয়া শেষ হলো। চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর গেজেট হলো ৪৫তম বিসিএসের। পিএসসি সুপারিশ করেছিল ১ হাজার ৮০৭ প্রার্থীকে।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল পর্যন্ত প্রায় তিন বছর লেগেছে। এরপরও নিয়োগের প্রজ্ঞাপন হতে আরও প্রায় এক বছর। ফলে পুরো নিয়োগের প্রক্রিয়া চার বছরের কাছাকাছি পৌঁছাল।

চূড়ান্ত গেজেট দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!