সাত কলেজ শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনে নতুন উদ্যোগ, আসছে রোডম্যাপ

জিটি রিপোর্ট

প্রকাশ:

সাত কলেজ শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনে নতুন উদ্যোগ, আসছে রোডম্যাপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের (মাইগ্রেশন) প্রক্রিয়া শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিজ নিজ একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

শনিবার (২৫ জুলাই) ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং স্থানান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

আরো বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এবং একাডেমিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতিমূলক কাজ চলছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রকাশ করা হবে। এই রোডম্যাপে মাইগ্রেশনের পদ্ধতি, সময়সূচি এবং শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা থাকবে।

শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশ নিতে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!