অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি|ছবি: সংগৃহীত

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

ছাত্রশিবির সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর বর্তমান এজিএস মহিউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ডাকসুর ধারাবাহিকতা নিশ্চিত করতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

এ সময় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!