খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আসাদুজ্জামান সরকার

জিটি রিপোর্ট

প্রকাশ:

ধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার
ধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার|ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে চার বছরের জন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া, বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও তিনি ভোগ করবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!