জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ঢাবিতে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ

জিটি রিপোর্ট

প্রকাশ:

মলচত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়
মলচত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনিক ভবনসংলগ্ন মলচত্বরে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হবে। আগামী ৫ আগস্ট এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রশাসনিক ভবনসংলগ্ন মলচত্বরে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা হিসেবে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘আপনাদের জন্যই গেয়ে যেতে চাই’—ভক্তদের ভালোবাসায় আপ্লুত রুনা লায়লা

একই সিন্ডিকেট সভায় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তদন্ত কমিটি গঠন এবং জুলাইয়ের চেতনা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!