জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’-এর অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ইতিহাস বিষয়ে ভর্তিকৃত এমএএস (MAS) গবেষকদের ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের তারিখ ও ফি পরিশোধের সময়সূচি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে এ ফরম পূরণ কার্যক্রম চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
সোমবার (২৬ অক্টোবর) ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’-এর চেয়ারম্যান ড. সৈয়দ হাদিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গবেষকদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত মাসিক বেতন ও পরীক্ষার ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড অনার্স ৩য় বর্ষের মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র তালিকা প্রকাশ
নির্ধারিত ফি-এর বিবরণ:
৬ মাসের বেতন: প্রতি মাসে ২,৫০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা।
২টি পত্রের পরীক্ষার ফি: প্রতি পত্রে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা।
সর্বমোট পরিশোধযোগ্য ফি: ১৭,০০০ (সতেরো হাজার) টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গবেষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে উল্লিখিত বেতন ও ফি পরিশোধ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এছাড়া ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৯ নভেম্বর এবং ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।


