জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষায় মনোবিজ্ঞান বিষয়ের পুরাতন সিলেবাসের ২১৫০২১ নম্বর পত্রের (ইন্ট্রোডাকশন টু কম্পিউটার) পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষাটির সূচি পরিবর্তন করে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওইদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে গত ১০ জুন প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

