জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নতুন সিলেবাসের পত্র কোড ২১২১০৯-এর পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি জরুরি ভিত্তিতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে, অনার্স প্রথম বর্ষের অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

