২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও সোনালী সেবার মাধ্যমে ভর্তি ফি প্রদানের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শনিবার ( ১৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানা যায়।
নোটিশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হলো, এবং সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত সময় ২৯ অক্টোবর থেকে ১২ নভেম্বর এর মধ্যে ভর্তি ফি প্রদানের নির্দেশ দেওয়া হলো। ক্লাস শুরু হবে ১৫ নভেম্বর থেকে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু আজ
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
এসএসসি, এইচএসসি, স্নাতক (সম্মান) এর সনদ, নম্বরপত্রের মূল ও সত্যায়িত কপি।
পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
সোনালী সেবার পে-স্লিপ
ফি জমা দেয়ার নিয়ম :
প্রার্থীকে Student Login Option এ গিয়ে Download Pay Slip লিংক থেকে সোনালী সেবার Pay Slip Download করে Print করতে হবে। উক্ত Print Copy নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

