ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজিতে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজিতে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজিতে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ|ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) ‘প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস’ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিভাগটি।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

স্নাতক পর্যায়ে প্রার্থীর ন্যূনতম CGPA ২.৫০ (৪.০০-এর মধ্যে) বা সমমানের ফলাফল থাকতে হবে। তবে কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি পাওয়া প্রার্থী আবেদন করতে পারবেন না।

বাংলাদেশি ও বিদেশি নাগরিকরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

পেশাজীবীদের জন্য বিশেষ সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ পরিচালিত এই প্রোগ্রামটি একটি সময়োপযোগী ও পেশাভিত্তিক মাস্টার্স প্রোগ্রাম। আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, নিরাপত্তা সংস্থার সদস্য এবং ক্রাইম রিপোর্টারদের এ প্রোগ্রামে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

অনলাইনে আবেদন

শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র আপলোড করতে হবে।

বিভাগের ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ অথবা বিজ্ঞপ্তিতে থাকা QR কোড স্ক্যান করে আবেদন লিংক পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

আবেদন ফি: ১,৮০০ টাকা

ভর্তি পরীক্ষা: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার

পরীক্ষার সময়: বিকেল ৪টা

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষা কোর্সে ভর্তি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত

যোগাযোগ

ঠিকানা: রুম নম্বর ৮২২–৮২৩, ৮ম তলা, ক্রিমিনোলজি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

ই-মেইল: criminology@du.ac.bd

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ক্রিমিনোলজি বিভাগের ওয়েবসাইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পেজে পাওয়া যাবে।

WhatsApp Image 2026-10-03 at 8.26.28 PM.jpegসুত্র: প্রথম আলো ২ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!