ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ‘ম্যানেজারিয়াল কমিউনিকেশন’ কোর্সে ভর্তি শুরু, আবেদন ১৪ আগস্ট পর্যন্ত

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন |ছবি: জিটি সম্পাদিত

কর্মজীবনে যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ম্যানেজারিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস)’ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয় সপ্তাহ মেয়াদি এই নিয়মিত কোর্সের ক্লাস আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং ন্যূনতম দুই বছরের কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

কোর্সটি আইবিএ প্রাঙ্গণে দুটি পৃথক সেকশনে পরিচালিত হবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস অনুষ্ঠিত হবে, যাতে কর্মজীবীরা সহজেই অংশ নিতে পারেন।

নির্বাচিত প্রার্থীদের কোর্স ফি বাবদ ৩২ হাজার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া কোর্স সফলভাবে সম্পন্ন করতে কমপক্ষে ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ আগস্ট ২০২৬-এর মধ্যে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

New Project - 2026-08-05T093840.012.jpg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!