ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (PGDIT) প্রোগ্রামের স্প্রিং ২০২৬-২৭ সেশনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের আইটি বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।
এক বছর মেয়াদি কোর্স
বিজ্ঞপ্তি অনুযায়ী, এক বছর মেয়াদি এ প্রোগ্রামে মোট ৩৬ ক্রেডিট আওয়ার রয়েছে। সন্ধ্যাকালীন ক্লাসের মাধ্যমে পরিচালিত এ কোর্সে থাকবে আটটি কোর্স, চারটি ল্যাব এবং একটি প্রজেক্ট। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যবহারিক শিক্ষা ও শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ ডিপ্লোমা সম্পন্ন করার পর শিক্ষার্থীরা ইনফরমেশন টেকনোলজিতে এক্সিকিউটিভ মাস্টার্স (MIT) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন।
ভর্তির যোগ্যতা
আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি শিক্ষাজীবনে জিপিএ/সিজিপিএ কমপক্ষে ২.৫০ অথবা সমমানের ফলাফল থাকতে হবে। আইটি বিষয়ে পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬
লিখিত পরীক্ষা: ৪ ডিসেম্বর ২০২৬
ফলাফল প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৬
ক্লাস শুরু: ১০ জানুয়ারি ২০২৭
আরও পড়ুন: বিইউপিতে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ আইন বিভাগে, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://admission.iit.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি অফিসে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
বিস্তারিত তথ্যের জন্য https://iit.du.ac.bd ওয়েবসাইটে ভিজিট করা যাবে। প্রয়োজনে ০১৭৭৯৪৮২৯৯৪ নম্বরে যোগাযোগ অথবা iit@du.ac.bd ই-মেইলে তথ্য জানা যাবে।
আইআইটি অফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রথম তলায় অবস্থিত। অফিসের কার্যক্রম চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
সুত্র: প্রথম আলো ৯ অক্টোবর ২০২৬ পৃষ্ঠা ৪

