বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে যাতায়াত স্বাভাবিক না হওয়ায় আগামীকাল (রোববার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত ক্লাসসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াতের অনিশ্চয়তা সম্পূর্ণ দূরীভূত না হওয়ায় আগামীকাল (রোববার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ যথারীতি চলবে।
আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদায়ন ৮ জেলায়
প্রসঙ্গত, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে যাতায়াতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকালের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

