বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাকসুর নারী এজিএস মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন
জাকসুর নারী এজিএস মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন |ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) পারিবারিকভাবে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে সম্পন্ন হয়।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন।

‎জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতি।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

‎এদিকে, মেঘলার বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তার সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

‎এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘলার বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!