বাউবির পরীক্ষায় আসছে ই-অ্যাটেনডেন্স, ঠেকানো হবে ভুয়া পরীক্ষার্থী

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

ভুয়া পরীক্ষার্থী ও পরীক্ষায় নানা ধরনের অনিয়ম ঠেকাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু হচ্ছে। এর মাধ্যমে পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য দ্রুত ও নির্ভুলভাবে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও যাচাই করা যাবে। পাশাপাশি উপস্থিত থেকেও অনুপস্থিত দেখানোর মতো সমস্যাও প্রতিরোধ করা সহজ হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাউবির ই-লার্নিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্সের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক দিনব্যাপী মাস্টার ট্রেইনার উন্নয়ন ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এসব কথা বলেন। উপাচার্য বলেন, বাউবির পরীক্ষা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষা বিভাগকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু করা হয়েছে।

তিনি বলেন, শুধু ই-অ্যাটেনডেন্স নয়, ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা গ্রহণ এবং অভিযোগ ব্যবস্থাপনাসহ পরীক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীদের সেবা সহজ ও দ্রুত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বাউবির পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও আধুনিক করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছড়িয়ে দিয়ে ই-অ্যাটেনডেন্স কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাস্টার ট্রেইনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!