মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনবাংলাদেশআন্তর্জাতিকভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনবাংলাদেশ
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
প্রবাস

আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:২৮ AM

পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সুযোগ মিলবে
পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সুযোগ মিলবে|ছবি: সংগৃহীত

পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এ ব্যবস্থার আওতায় বিশ্বের সব দেশের নাগরিক স্পনসর বা আয়োজক ছাড়াই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে একটি ভিসা দিয়েই পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সুযোগ মিলবে।

সম্প্রতি দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) আনুষ্ঠানিকভাবে এই ভিসা সুবিধার ঘোষণা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতিটি সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন।

আরও পড়ুন: ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রয়োজনে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে। তবে এক বছরের মধ্যে মোট অবস্থানের সময় কোনোভাবেই ১৮০ দিনের বেশি হতে পারবে না।

জিডিআরএফএ জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে ভিসা পেতে আবেদনকারীকে নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণও দিতে হবে।

ভিসা আবেদনের জন্য আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে—এমন পাসপোর্টের অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক।

এ ছাড়া আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, যাতে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের ব্যালেন্স থাকার তথ্য থাকে।

পাশাপাশি প্রত্যেক আবেদনকারীর বৈধ স্বাস্থ্যবিমা (হেলথ ইন্স্যুরেন্স) এবং দেশে ফেরার নিশ্চিত রাউন্ড-ট্রিপ বা রিটার্ন বিমান টিকিট থাকতে হবে। এসব শর্ত পূরণ করলে যে কেউ দীর্ঘমেয়াদে দুবাই ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের জন্য এই ভিসার সুবিধা নিতে পারবেন।

ট্যাগ:visaদুবাইসংযুক্ত আরব আমিরাতভিসাভিসা আবেদন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!