মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
পরীক্ষা

এসএসসি পরীক্ষা ২০২৭

পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে: শিক্ষামন্ত্রী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০২:১০ AM

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে|ছবি: সংগৃহীত

আগামী বছরের (২০২৭) এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের। কিন্তু ফেব্রুয়ারিতে রোজার কারণে সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে এক মাস পেছানো হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।”

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন

এহছানুল হক মিলন বলেন, “আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা দিতে, কিন্তু রোজা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আবার রোজার আগে পরীক্ষা দেওয়াও সম্ভব নয়।”

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সরকার এখনো অংশীজনদের মতামতকে গুরুত্ব দিচ্ছে।”

আরও পড়ুন: ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন ১৪ জুন পর্যন্ত

শুরুতে রমজানের আগেই পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং সে অনুযায়ী রুটিনও প্রস্তুত করা হয়। তবে বর্তমানে বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা শেষ করার বিষয়ে মতামত আসছে।

মন্ত্রী আরও বলেন বলেন, “আমরা জনমত ও স্টেকহোল্ডারদের মতামতকে গুরুত্ব দিচ্ছি। প্রয়োজন হলে আবারও আলোচনা হবে। শিক্ষা একটি সামষ্টিক বিষয়, এখানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমসহ সবার সম্পৃক্ততা রয়েছে। তাই সবার মতামত বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন: স্নাতক পড়ুয়াদের উপবৃত্তি দেবে সরকার, আবেদন ১৭ মে—১৪ জুন

শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসি পরীক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে পূর্ণ সিলেবাস সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। রমজানের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় এসেছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগে অনেকেই চেয়েছিলেন রমজানের আগেই পরীক্ষা শেষ হোক। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত ও রুটিন তৈরি করেছি। এখন আবার ভিন্ন মতামত আসছে।” এই কারণে আলোচনা-পর্যালোচনার মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

ট্যাগ:শিক্ষামন্ত্রীড. আ ন ম এহছানুল হক মিলনএসএসসি পরীক্ষা ২০২৭সময়সূচিতে পরিবর্তনশিক্ষা মন্ত্রণালয়পরীক্ষার সময়সূচি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!