জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বি.এসসি (অনার্স) ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, আগামী ২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পরিচালনা এবং শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ইএমএস (EMS) সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড অনার্স ৩য় বর্ষের মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র তালিকা প্রকাশ
EMS এর মাধ্যমে পরীক্ষার নম্বর এন্ট্রির নিয়মাবলী:
“College login (Admin)” এ লগইন করে মেনু বার থেকে “College User’ অপশন এ ক্লিক করুন।
“ADD USER” এ ক্লিক করে নির্দিষ্ট ডিপার্টমেন্ট এর জন্য ইউজার তৈরি করতে হবে, পূর্বে ইউজার তৈরি করা থাকলে নতুন করে তৈরির প্রয়োজন নেই।
ইউজার লিস্টের “Action” কলাম থেকে “Assign Privilege” বাটনে ক্লিক করে ‘Exam’, ‘Degree Group’ এবং ‘Subject’ সিলেক্ট করে অ্যাসাইন করুন।
তৈরিকৃত Username এবং Password দিয়ে “College User Login (Department )” এ লগইন করুন।
“College User Login (Department)” এ লগইন করে Action কলাম থেকে সঠিক পরীক্ষা/সাবজেক্ট সিলেক্ট করতে হবে।
মেনু বার থেকে মৌখিক ও ব্যবহারিক মার্ক এন্ট্রি দিতে মৌখিক ও ব্যবহারিক এবং ভাইভা মার্ক এন্ট্রি দিতে Viva অপশনে ক্লিক করুন। মৌখিক ও ব্যবহারিক হাজিরা শিট এবং “Candidate list” ডাউনলোড করতে “ মৌখিক ও ব্যবহারিক Candidate List” মেনুতে ক্লিক করুন এরপর Course সিলেক্ট করে “Attendence List” এবং “Download Candidate List” বাটনে ক্লিক করুন।
ব্লাঙ্ক মার্ক শিট ডাউনলোড এবং মার্ক এন্ট্রি দিতে মৌখিক ও ব্যবহারিক Exam Marks” অপশন থেকে “Marks Entry / Update” বাটনে ক্লিক করুন, এরপর Course সিলেক্ট করে “Blank Mark Input List” এবং “Marks Entry” বাটনে ক্লিক করুন। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে ‘Viva’ মেনু থেকে একই পদ্ধতি অনুসরণ করুন।
EMS এর মাধ্যমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার বহিঃ পরীক্ষকগণের নিয়োগপত্র T MIS profile Inbox -এ প্রেরণ করা হবে।


