জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২০২৭ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত প্রথম সভায় পরীক্ষার তারিখ নির্ধারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের শিক্ষাবর্ষগুলোর ধারাবাহিকতায় এবারও দেশের বিভাগীয় শহরগুলোতে নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর
এদিকে, ভর্তি পরীক্ষার আবেদন ফি পরিবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার।
সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, গত শিক্ষাবর্ষের মতো এবারও ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস অপরিবর্তিত থাকবে। তবে এবার আইন বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

