২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন এই তালিকার পাশাপাশি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জন্য জরুরি কিছু গোপনীয়তা নির্দেশিকা জারি জাতীয় বিশ্ববিদ্যালয়।
সমবার (১৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত একটি চিঠি হতে এই তথ্য জানা যায়।
আরও পড়ুন: আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
চিঠি হতে জানা যায়, সারাদেশের বিভাগ ও জেলাভিত্তিক বিভিন্ন সরকারি ও বেসরকারি আইন কলেজের জন্য নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র ও তার আওতাধীন কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। খুলনা বিভাগের শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল ‘ল’ কলেজ, সরকারি মহিলা কলেজ যশোর, সাতক্ষীরা সিটি কলেজ ও কেশব চন্দ্র (কেসি) সরকারি কলেজকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। একইভাবে বরিশাল বিভাগের জন্য সরকারি বরিশাল কলেজ ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজ; সিলেট বিভাগের জন্য এম সি কলেজ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়; এবং রাজশাহী ও রংপুর বিভাগের জন্য রাজশাহী সরকারি কলেজ, পাবনা ও বগুড়ার সরকারি কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কেন্দ্রে দায়িত্ব পালন করবে
রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার জন্য সেন্ট্রাল উইমেনস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, হযরত শাহ আলী মহিলা কলেজ এবং টংগী সরকারি কলেজকে পরীক্ষার কেন্দ্র হিসেবে বরাদ্দ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও ফরিদপুরের কেন্দ্রসমূহও সংশোধিত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং সুপারভাইজিং অফিসার হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা দায়িত্বে থাকবেন।

