ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের আসন্ন চার পেশাগত (প্রফ) লিখিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ও পুরাতন কারিকুলামের আলোকে জুলাই ও নভেম্বর ২০২৬ সেশনের ১ম, ২য়, ৩য় এবং চূড়ান্ত প্রফেশনাল এমবিবিএস লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের কোর্স স্টাডি ও ফ্যাকাল্টি সভায় পরীক্ষার এই রুটিন চূড়ান্ত করা
হয়েছিল।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষাকোর্সে ভর্তি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
রুটিন দেখুন





