মাকে হারিয়ে শোকের ছায়ায় পপি

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

মাকে হারালেন চিত্রনায়িকা পপি
মাকে হারালেন চিত্রনায়িকা পপি|ছবি: সংগৃহীত

মাকে হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর মা মরিয়ম বেগম মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম।

আরও পড়ুন: ইতিহাসের মহা অঘটন, চতুর্থ স্তরের ক্লাবের কাছে বিদায় আর্সেনালের

গত ১৪ অক্টোবর রাতে গুলশানের নিকেতনে নিজের বাসায় স্ট্রোক করলে তাঁকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পপি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। মায়ের মৃত্যুর খবরে তাঁর ব্যক্তিগত জীবনে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!