স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বড় পরিকল্পনা নির্বাচন কমিশনের

জিটি রিপোর্ট

প্রকাশ:

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)|ছবি: সম্পাদিত

আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আইন, বিধি, বাজেট ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনই এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রস্তুতি সম্পূর্ণ না হলেও এক বছরের মধ্যে সব নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন—সব স্তরের নির্বাচনের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করা হচ্ছে। কোন নির্বাচন আগে শুরু হবে, কোনটি পরে হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের আগে বিদ্যমান আইন ও বিধিমালায় কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে, যা সম্পন্ন করতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। একই সঙ্গে বাজেট বরাদ্দ ও মাঠ প্রশাসনের প্রস্তুতিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে নীতিগত ও প্রশাসনিক সংস্কারের বিষয়েও কমিশন কাজ করছে।

আরও পড়ুন: আমরা এখন খুব কঠিন সময়ে বাস করছি: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচন ব্যবস্থার মান নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্য রয়েছে। কোনো ধরনের মানের অবনতি হতে দেওয়া হবে না।

তিনি বলেন, ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচন আরও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!