ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে
ঘোষিত তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেত্রী স্থান পেয়েছেন। এছাড়া শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, ডা. সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা তালিকায় রয়েছেন।
আরও পড়ুন: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই তালিকা প্রণয়ন করা হয়েছে।
আরও পড়ুন: সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই

চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

