রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংসদ ভবনে সভা

জিটি রিপোর্ট

প্রকাশ:

কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা
কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা|ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন কক্ষে ভোট নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে মঙ্গলবারের সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!