দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে অংশ নেবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান পদে স্নাতক পাস বাধ্যতামূলক করার দাবিতে হাইকোর্টের রুল
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রক্রিয়াগত বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে নির্বাচন কমিশন কিংবা জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে।

