মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
নির্বাচন

নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে: তারেক রহমান

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ PM

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান|ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নির্বাচনে দলের বড় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আরব নিউজ’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জনগণ আমাদের পাশে থাকবে এবং ইনশাআল্লাহ, আমরা ভোটে ভূমিধ্বস জয় অর্জন করব।’

২০০৮ সালে লন্ডনে স্থায়ী হওয়ার পর তারেক রহমান দেশে ফিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছেন। গতবছর ২৫ ডিসেম্বরে ঢাকা বিমানবন্দরে দেশে ফেরার সময় লক্ষাধিক মানুষ তাকে স্বাগত জানিয়েছিলেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। ১৭ বছরেরও বেশি সময় ধরে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছি। আমরা মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিনিধি।’

বিএনপির নতুন নেতৃত্বের অধীনে আগামী নির্বাচনে আরও ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি হিসেবে দেখা দেবে। এদিকে, আওয়ামী লীগ অংশগ্রহণ থেকে বিরত থাকায় ক্ষমতার দ্বন্দ্বের মঞ্চে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।

তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনে বিজয়ী হলে তার প্রশাসন দেশের যুব আন্দোলনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রত্যাশা পূরণে মনোনিবেশ করবে। তিনি বলেন, ‘আমাদের ১৮০ দিনের কর্মসূচিতে এক কোটি মানুষের জন্য নতুন কর্মসংস্থান, আইসিটি খাতে উন্নয়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা অন্যতম লক্ষ্য।’

আন্তর্জাতিক সম্পর্কেও তারেক রহমান স্পষ্টতা দেখিয়েছেন। সৌদি আরবসহ গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হবে, যেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত। ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে ‘জাতীয় স্বার্থের ভিত্তিতে, বিশেষ কোনও দেশের বিরুদ্ধ নয়।’

তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, ‘দেশের কোনও অপরাধীকে বিচারের মুখোমুখি করা হবে। এতে কোনও রাজনৈতিক দল বিশেষ সুবিধা পাবে না।’

জিয়াউর রহমানের ছেলে ও বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া ৬০ বছর বয়সী তারেক রহমান মনে করেন, দেশের মানুষের প্রতি এই নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ হলো স্বচ্ছতা, ন্যায় ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

ট্যাগ:তারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিজয়জয়নির্বাচনে জয়লাভ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!